নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১ বাংলাদেশ বিজয়ী যারা
নয় বিভাগীয় শহরের বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে মঙ্গলবার সমাপ্তি ঘটলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২১ বাংলাদেশ এর সপ্তম আসর।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১-এর উপদেষ্টা আরিফুল হাসান অপু, বিচারক প্যানেলের সদস্য, মেন্টর এবং সহস্রাধিক প্রতিযোগীরা।
ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহাদি-উজ-জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি ফারহানা এ রহমান।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১- এ ঢাকা অঞ্চল থেকে চ্যাম্পিয়ন হয়েছে “বুয়েট জেনিথ”। রানার আপ ‘লুবডক’ এবং সেকেন্ড রানার আপ হয়েছে ‘লুমিনাল ক্যালিবার’।
চট্টগ্রাম বিভাগ থেকে চ্যাম্পিয়ন ‘সোলারস্পেস’।
রানার্স আপ ‘ক্যালেস্টারিয়্যাল সিক্স’ ও সেকেন্ড রানার্স আপ ‘স্পেস ক্রপ’।
রাজশাহী অঞ্চল থেকে চ্যাম্পিয়ন দল ‘থ্রি থার্টিন’। রানার আপ ‘স্পেস আই’এবং সেকেন্ড রানার আপ ‘ইন্টার কানেক্ট’।
খুলনা অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ‘মহাকাশ’। রানার আপ ‘ফ্লাই হাই’এবং সেকেন্ড রানার আপ ‘নাসা ইয়ং এক্সপ্লোরার’।
সিলেট অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ‘এমআইএসটি মহাশুন্যের অভিষারী’। রানার আপ ‘সাস্ট এস্পইর’এবং সেকেন্ড রানার আপ ‘আর্টিবটস’।
বরিশাল বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘প্রেহিম’। রানার্স আপ ‘স্পেস আই’ এবং সেকেন্ড রানার্স আপ হয়েছেন ‘ইকো ইউনিকর্নস’।
কুমিল্লা অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ‘টেক্সজেন’। রানার আপ ‘গ্রিন এক্স’ এবং সেকেন্ড রানার আপ ‘ডায়নামো ওয়ারিয়র’।
ময়মনসিংহ অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ‘সোলারিস’। রানার আপ ‘ইন্সেপশন ওকে’এবং সেকেন্ড রানার আপ ‘টেক হাব’।
রংপুর অঞ্চল থেকে সেকেন্ড চ্যাম্পিয়ন ‘টিম শকওয়ে ‘। রানার আপ ‘শুটাউস্টার্স’এবং সেকেন্ড রানার আপ ‘টিম পার্সিভারেন্স’।
আঞ্চলিক পর্যায়ের এই চ্যাম্পিয়নরা নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠঅনে বেসিস জানিয়েছে, এ বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রথম বছরের তুলনায় অন্তত দশগুণ বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে এবার ৫০ লাখ শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি এক লাখ শিক্ষার্থীকে অনলাইনে প্রতিযোগিতায় যুক্ত করেছে। বাংলাদেশ থেকে আট শতাধিক প্রকল্প এবার নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় জমা দেয়। অসম্পূর্ণ প্রকল্প বাতিল করার পর যাচাই-বাছাই শেষে ১২৫টি প্রকল্প নির্বাচিত হয়েছে যারা ভার্চুয়ালি গত ১-২ অক্টোবর ২০২১ তারিখে ভার্চুয়ালী ৪৮ ঘণ্টার হ্যাকাথনে অংশগ্রহণ করেছেন।